যে রেজিস্টারগুলো রাখতে হয়
- মূসক-৬.১: ক্রয় হিসাব পুস্তক
- মূসক-৬.২: বিক্রয় হিসাব পুস্তক
- মূসক-৬.২.১: ক্রয়-বিক্রয় হিসাব পুস্তক
- মূসক-৬.৩: কর চালানপত্র
কেন হালনাগাদ রাখা জরুরি
অডিট বা পরিদর্শনের সময় প্রথমেই রেজিস্টার দেখা হয়। রেজিস্টারের সঙ্গে রিটার্নের অমিল থাকলে রেয়াত বাতিল বা দাবিনামা জারি হতে পারে। নিয়মিত হালনাগাদ রেজিস্টার থাকলে মাসিক রিটার্নও দ্রুত ও নির্ভুল হয়।
আমাদের সেবা
- চালানপত্র ও বিল অব এন্ট্রি থেকে নিয়মিত এন্ট্রি
- মজুদ ও উপকরণের হিসাব মেলানো
- রিটার্নের সঙ্গে রেজিস্টারের মিলকরণ
- এক্সেলে ডিজিটাল কপি এবং প্রতিষ্ঠানভিত্তিক ফোল্ডারে কাগজ সংরক্ষণ
- পেছনের মাসের বাকি রেজিস্টার ধাপে ধাপে হালনাগাদ
সাধারণ প্রশ্নোত্তর
পেছনের কয়েক মাসের রেজিস্টার বাকি থাকলে কী হবে?
সেই মাসগুলোর চালান ও বিল অব এন্ট্রি থেকে ধাপে ধাপে রেজিস্টার হালনাগাদ করে রিটার্নের সঙ্গে মিলিয়ে দিই।
রেজিস্টার কি কম্পিউটারে রাখা যায়?
হ্যাঁ, আমরা এক্সেলে হালনাগাদ রাখি এবং প্রয়োজনে প্রিন্ট কপি দিই।
এ বিষয়ে সহায়তা প্রয়োজন?
প্রথম পরামর্শ বিনামূল্যে। হোয়াটসঅ্যাপে কাগজপত্রের ছবি পাঠালেই আমরা দেখে জানাব।